পেঁপে খাওয়ার আগে সতর্ক হোন, ঝুঁকিতে থাকতে পারেন যারা
পুষ্টিগুণে ভরপুর পেঁপে অনেকেরই অত্যন্ত প্রিয় একটি ফল। ভিটামিন সি, ভিটামিন এ ও ফাইবারসমৃদ্ধ এই ফল হজমে সহায়তা করে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগায়। বিশেষ করে পেঁপেতে থাকা প্যাপেইন নামক এনজাইম প্রোটিন হজমে দারুণ ভূমিকা রাখে। তবে সবার জন্য পেঁপে সমানভা