Web Analytics

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করতে বলেছেন। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনএসডিএর গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণ কার্যক্রম চললেও যথাযথ সমন্বয়ের অভাবে প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি এনএসডিএর গভর্নিং বডিকে ছোট একটি কমিটির মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন। সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল, খাতভিত্তিক দক্ষতার চাহিদা, স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা, প্রশিক্ষণের মানোন্নয়ন, সনদায়ন এবং সনদের পারস্পরিক স্বীকৃতি নিয়ে আলোচনা হয়। সভায় মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

19 Sep 26 1NOJOR.COM

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস ও সনদায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ সোর্স

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।