Web Analytics

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও বার্তা প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের সব গণমাধ্যম ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত পলাতক কোনো ব্যক্তির বক্তব্য বা বার্তা প্রচারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। সরকার জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এই আহ্বান জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে আশা প্রকাশ করা হয় যে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সহযোগিতা করবেন।

11 Jul 26 1NOJOR.COM

সরকারের আহ্বান, শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ না করতে গণমাধ্যমকে

নিউজ সোর্স

হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২২: ২১আপডেট : ১১ জুলাই ২০২৬, ০১: ৫৩
ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য দে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।