৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এরই মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও শেষ করে তৃতীয় সেমিস্টারে উঠেছেন শিক্ষার্থী