Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

এই প্রি-পাইলট কর্মসূচি ‘কৃষক কার্ড’ উদ্যোগের প্রাথমিক ধাপ, যা পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের পর সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

11 Apr 26 1NOJOR.COM

১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড প্রি-পাইলট কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ সোর্স

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৭: ২০
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।
শনিবার তথ্য ও সম্প্রচার ম

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।