Web Analytics

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চকরিয়া উপজেলা শাখা জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেবের কাছে তার কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। প্রতি বছরের মতো এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

স্মারকলিপি প্রদানের সময় বিএমএসএফ চকরিয়া শাখার নেতৃবৃন্দসহ চকরিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

13 Apr 26 1NOJOR.COM

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে বিএমএসএফ চকরিয়া শাখার স্মারকলিপি

নিউজ সোর্স

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০: ২৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০: ৪১
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) চকরি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।