জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ, সেনা মোতায়েন
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।