Web Analytics

জেরুজালেমে ইরানি রকেট হামলা বেড়েছে। বৃহস্পতিবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে চারটি এবং শুক্রবার সকালে আরও দুটি হামলা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়েও হামলা চালানো হয়েছে। এর জবাবে ইসরাইল তেহরানে হামলা চালায় এবং দাবি করে, ইরানি শাসকদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের কাছে এখনও ১৫০টিরও বেশি কার্যকর মিসাইল লঞ্চার এবং কয়েকশো ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইসরাইলের কান নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রায় ৯০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৩৫০টি ইসরাইলের দিকে এবং বাকিগুলো উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া হয়েছে। ইরানের ওয়ানা সংবাদ সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখা যায়।

ইসরাইলের দাবি, তারা ইরানকে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে বিরত রাখছে। তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের এক মুখপাত্র বলেছেন, যুদ্ধকালেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন শিল্প সক্রিয় রয়েছে এবং উৎপাদন বা মজুত নিয়ে কোনো উদ্বেগ নেই।

21 Mar 26 1NOJOR.COM

জেরুজালেমে ইরানি হামলা বৃদ্ধি, তেহরানে ইসরাইলের পাল্টা আঘাত

নিউজ সোর্স

জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ২১: ২৫
জেরুজালেমে ইরানি রকেট হামলা বেড়েছে। বৃহস্পতিবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে চারটি এবং শুক্রবার সকালে আরও দুটি হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।