Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অভিযুক্ত অন্তর মজুমদারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘনিষ্ঠ স্বজনরা লাশ নিতে রাজি না হওয়ায় পুলিশ বাধ্য হয়ে দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারের কাছে লাশ হস্তান্তর করে। শুক্রবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা এলাকার কার্তিক মজুমদারের ছেলে। তার লাশের ময়নাতদন্ত শেষে ১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে দূর সম্পর্কের ভাইয়ের কাছে লাশটি দেওয়া হয়।

এদিকে গণপিটুনিতে অন্তরের মৃত্যুর ঘটনায় রায়পুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে ওসি শাহীন মিয়া জানিয়েছেন।

26 Jun 26 1NOJOR.COM

লক্ষ্মীপুরে স্বজনদের অস্বীকৃতির পর গণপিটুনিতে নিহতের লাশ দূর সম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর

নিউজ সোর্স

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর | আমার দেশ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২২: ০৩আপডেট : ২৬ জুন ২০২৬, ২২: ০৮
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারের (২৮) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কাছের স্বজনরা তার লাশ ন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।