Web Analytics

বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজ ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা এবং অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অবাধ যাতায়াত জরুরি।

রাষ্ট্রপতি বলেন, পাঁচ দশকেরও বেশি সময়ের বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অংশীদারিত্বের ক্ষেত্র সম্প্রসারণের ওপর জোর দেন। বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরির কথাও বলেন তিনি।

রাষ্ট্রদূত দুই রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে তিনি রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানান।

18 Sep 26 1NOJOR.COM

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ সোর্স

ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজ ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।