Web Analytics

আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশিদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। এই সময়সীমা ১০ জুন থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানা ছাড়াই তাদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন অথবা দেশ ত্যাগ করতে পারবেন।

আইসিপি জানিয়েছে, এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ইউএই ছাড়তে না পারায় আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় ক্ষতিগ্রস্তদের বৈধভাবে বসবাস ও কাজের সুযোগ বজায় রাখতে বা স্বাভাবিক নিয়মে ফিরে যেতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এই সুবিধা পেতে কোনো অতিরিক্ত আবেদন বা প্রাথমিক পদক্ষেপের প্রয়োজন নেই। যারা থাকতে চান তারা আবাসন বা কর্মসংস্থানের অবস্থা পরিবর্তন করতে পারবেন, আর যারা দেশ ছাড়তে চান তারা বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে চলে যেতে পারবেন। আইসিপি সংশ্লিষ্টদের সরকারি মাধ্যম অনুসরণ করতে আহ্বান জানিয়েছে।

19 Jun 26 1NOJOR.COM

আটকে পড়া বিদেশিদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত

নিউজ সোর্স

আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিলো সংযুক্ত আরব আমিরাত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯: ৫৮আপডেট : ১৯ জুন ২০২৬, ১০: ৩৯
আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশিদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।