ভারতে মসজিদ-মাজার ও মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে হিন্দু ধর্মীয় উৎসবের প্রস্তুতি
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালের হিন্দু ধর্মীয় উৎসব সিংহস্থ কুম্ভমেলার প্রস্তুতির অংশ হিসেবে মসজিদ, মাজার, কবরস্থান ও মুসলিমদের বাড়িঘর উচ্ছেদের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল কংগ্রেসের এক সংসদ