Web Analytics

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাতে বগুড়া থেকে চিকিৎসক দেখানোর জন্য রাজধানীতে এসে ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন রনজিনা পারভীন। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছামাত্র পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়।

ব্যাগ টান দেওয়ার সময় তিনি রিকশা থেকে পড়ে যান এবং তাঁর মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, মোটরসাইকেল ও ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

29 Aug 26 1NOJOR.COM

সংসদ ভবনের সামনে ব্যাগ ছিনতাইয়ের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নিউজ সোর্স

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে হেঁচকা টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
ওই শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার সক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।