Web Analytics

বাংলাদেশ সরকার এলপি গ্যাসের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বাজারে গ্যাসের দাম কমবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টার পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেসসচিব শফিকুল আলম জানান, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দিয়ে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, এতে এলপি গ্যাসের ওপর করভার কিছুটা কমবে এবং স্থানীয় বাজারে দাম আরও কমে আসবে।

সরকারের এই সিদ্ধান্তে গ্যাসের দাম স্থিতিশীল হওয়ার পাশাপাশি গৃহস্থালি ও ব্যবসায়িক খাতে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

05 Feb 26 1NOJOR.COM

এলপি গ্যাসের ভ্যাট কমিয়ে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিউজ সোর্স

এলপি গ্যাস নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৯
আমার দেশ অনলাইন
এলপি গ্যাসে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।