সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি কক্ষের আসবাব, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে