Web Analytics

থিংকট্যাংক মোর ইন কমন পরিচালিত এবং দ্য গার্ডিয়ানকে দেওয়া এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৮ বছর বয়সী প্রতি পাঁচজন ব্রিটিশ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে ভোট দেবেন। ৪৪০ জন তরুণের ওপর করা এই জরিপে ৬০ শতাংশ ইইউতে ফেরার পক্ষে এবং মাত্র ৯ শতাংশ ইইউর বাইরে থাকার পক্ষে মত দিয়েছেন। সম্ভাব্য দ্বিতীয় গণভোটে অংশ নিতে আগ্রহীদের মধ্যে ইইউপন্থি সমর্থন বেড়ে ৮১ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে আরও দেখা গেছে, জেনজেড প্রজন্মের ৫০ শতাংশ ব্রেক্সিটকে ব্যর্থ মনে করেন, যেখানে মাত্র ১৬ শতাংশ একে সফল বলেছেন।

মোর ইন কমনের নির্বাহী পরিচালক লুক ট্রাইল বলেন, অনেক তরুণের জন্য ব্রেক্সিট গণভোট ছিল তাদের রাজনৈতিক সচেতনতার সূচনা। তারা ভোট দিতে না পারলেও প্রচারণা ও বিতর্কের স্মৃতি তাদের মনে রয়ে গেছে। ট্রাইলের মতে, তরুণেরা সাধারণত ব্রেক্সিটকে ব্যর্থ মনে করলেও অনেকে মনে করেন এটি রাজনীতিবিদদের ভুল ব্যবস্থাপনার কারণে ব্যর্থ হয়েছে। জরিপে দেখা যায়, তরুণদের প্রধান উদ্বেগ এখন জীবনযাত্রার ব্যয়, সাশ্রয়ী বাসস্থান, কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তন।

বিশ্লেষকদের মতে, ২০১৬ সালের পর ভোটার কাঠামোর পরিবর্তনে তরুণ প্রজন্মের ইইউপন্থি মনোভাব ব্রেক্সিটপন্থি সংখ্যাগরিষ্ঠতা কমিয়ে দিয়েছে।

24 Jun 26 1NOJOR.COM

জরিপে দেখা গেছে, তরুণ ব্রিটিশদের বেশিরভাগই আগামী পাঁচ বছরে ইইউতে ফেরার পক্ষে

নিউজ সোর্স

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৪: ০১আপডেট : ২৪ জুন ২০২৬, ১৪: ১৩
২০১৬ সালের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণভোটে ভোট দেওয়ার বয়স না থাকায় অংশ নিতে পারেননি এমন তরুণ ব্রিটিশদের বড় একটি অংশ এখন ব্রেক্সিটকে ব্যর্থ মনে করছেন। নতুন এক জরিপে দেখা গেছে, জেনজি প

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।