Web Analytics

গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন শমী কায়সার। সোমবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। এর আগে গত ৯ এপ্রিল উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেফতারের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোড়া গুলি জুবায়েরের বাঁ কাঁধে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন। এ নিয়ে মামলায় শমী আসামি হন।

11 Aug 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন শমী কায়সার।

নিউজ সোর্স

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সোমবার ( ১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এ জামিন পেয়েছেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।