Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, ডব্লিউটিও বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী ট্রেড নেগোসিয়েশন স্কিল ডেভেলপমেন্ট, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের রিসোর্স পুল গঠন এবং ট্রেড ল ও ডব্লিউটিও বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চান।

গায়েল মার্টিন ইসিফোর (EC4J) প্রকল্পকে সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখবে।

06 May 26 1NOJOR.COM

বাণিজ্যমন্ত্রীর আহ্বান, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা

নিউজ সোর্স

বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি: বাণিজ্যমন্ত্রী | আমার দেশ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৮: ১৭
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।