Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, গত ২০ বছরে যারা গ্রামের স্কুল থেকে শহরে এসেছেন, তাদের আবার গ্রামে ফিরে যেতে হবে। এ বিষয়ে তালিকা তৈরির জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, জুলাই মাস থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল চালু করা হবে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় ডিজিটাল নকল রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে। ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ছড়ালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, ২০২২ সাল থেকে অবসরে যাওয়া শিক্ষকদের বকেয়া কল্যাণ ও অবসর ভাতা শিগগিরই পরিশোধ করা হবে।

26 Jun 26 1NOJOR.COM

শহরে বদলি হওয়া শিক্ষকদের গ্রামে ফেরার নির্দেশ

নিউজ সোর্স

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী | আমার দেশ

খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১: ৫৪
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন শিক্ষকদের সবাই শহরে আসতে চায়। বিগত ২০ বছর ধরে যে সব শিক্ষক গ্রামের স্কুল থেকে শহরে এসেছেন তাদের তালিকা করা হচ্ছে। তাদেরকে আবার গ্রামের স্কুলে ফিরে যেতে হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।