Web Analytics

কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর সঙ্গে যোগাযোগ, দূরত্ব ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাইয়ে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদল বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছে। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহনে বন্দরটির সম্ভাব্য ভূমিকা সম্পর্কে ধারণা নিতেই এ সফর করা হয়।

প্রতিনিধিদলে ছিলেন ভুটানের জিএমসিএর উপপরিচালক কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর দাওয়া শেরিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনে বেজার প্রতিনিধি, ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন, পুলিশ এবং সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের মতে, প্রতিনিধিদল সোনাহাট বন্দরের বর্তমান অবকাঠামো, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেয়। এর আগে বুধবার সকালে তারা চিলমারী নৌবন্দরও পরিদর্শন করে। সড়ক ও নৌপথে পণ্য আনা-নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতেই দুটি বন্দর পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

03 Sep 26 1NOJOR.COM

কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহন সম্ভাবনা যাচাইয়ে দুই বন্দর পরিদর্শন ভুটানি দলের

নিউজ সোর্স

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের বাণিজ্যিক প্রতিনিধিদল

কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর সঙ্গে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা, দূরত্ব ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাইয়ে স্থলবন্দরটি পরিদর্শন করেছে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদল। বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।