Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘স্কুল মিল’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যাতে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়। রোববার সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে স্কুল মিলের সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিত করা, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে রান্না করা গরম খাবার চালুর সম্ভাবনা, কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর মনিটরিং গুরুত্বপূর্ণ। শহর-গ্রাম, ভৌগোলিক বৈচিত্র্য ও আর্থসামাজিক পার্থক্য বিবেচনায় প্রয়োজনভিত্তিক পৃথক পরিকল্পনার ওপরও জোর দেওয়া হয়।

কোকো উশিয়ামা বলেন, স্কুল মিল পুষ্টির পাশাপাশি উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদ্যমান সমন্বিত প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং ভবিষ্যতে সমন্বিত তথ্যব্যবস্থা তৈরিতে ডব্লিউএফপির কারিগরি সহায়তা নিয়েও আলোচনা হয়। কর্মসূচির কার্যকারিতা বাড়াতে উভয় পক্ষ একমত হয়।

03 Aug 26 1NOJOR.COM

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে স্কুল মিল সম্প্রসারণের পরিকল্পনা

নিউজ সোর্স

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল | আমার দেশ

বাসস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৬: ১৫
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে।
রোব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।