Web Analytics

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রোববার রাতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ সফরের প্রধান লক্ষ্য।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দলের জ্যেষ্ঠ নেতারা। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দল।

সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। আলোচনায় ইপিএ বাস্তবায়ন, শুল্কমুক্ত বাজারপ্রবেশ, বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয় থাকবে।

26 Oct 26 1NOJOR.COM

সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্যকে গুরুত্ব দিয়ে জাপান সফরে তারেক রহমান

নিউজ সোর্স

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।