Web Analytics

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে মামলা করেছে এনসিপি। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবারের হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে মামলাটি করা হয়।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ১১ জনের নামসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে মামলার প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করেছিল। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

30 Jul 26 1NOJOR.COM

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা মামলায় ছাত্রদল সভাপতিসহ শতাধিক আসামি

নিউজ সোর্স

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১: ২৭আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২২: ০৫
মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করেছে এনসিপি।
বুধবার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।