একই নামের কারণে আত্মঘাতী হামলাকারী বানানো হলো নিরপরাধ নারীকে
একই নামের কারণে পাকিস্তানে এক নিরপরাধ নারীকে আত্মঘাতী হামলাকারী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছে যায় সেই মিথ্যা তথ্য। পরে প্রমাণিত হয়, ওই নারী হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।