Web Analytics

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীদের সাদা কাগজে সই বা টিপসই না দিতে জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দিলে অসাধু চক্র তা ব্যবহার করে আর্থিক প্রতারণা, জাল দলিল তৈরি, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা বা অন্যান্য আইনগত শাস্তির মুখে পড়তে পারেন।

দূতাবাস প্রবাসীদের পরামর্শ দিয়েছে, কোনো লিখিত কাগজপত্রে সই বা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।

25 Jun 26 1NOJOR.COM

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা, প্রবাসীদের সাদা কাগজে সই না করার আহ্বান

নিউজ সোর্স

সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২১: ৩০
সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসীদের সাদা কাগজে সই কিংবা টিপসই দেয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।