Web Analytics

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছেন। মামলা করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়েছিল এবং শনিবার অনুমতি পাওয়ার পর মামলা করা হয়।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছে। ১১ নভেম্বর তাঁকে ঘিরে আটকের গুঞ্জন ছড়ালেও তখন ডিআইজি গ্রেপ্তারের কথা অস্বীকার করেছিলেন।

15 Nov 26 1NOJOR.COM

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামে এসপি গ্রেপ্তার

নিউজ সোর্স

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মামলা হওয়ার পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।