কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা আহত
কুড়িগ্রাম সদরে ‘মাদকাসক্ত’ এক ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন তার বাবা। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে সদরের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন