Web Analytics

ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের জ্বালানি মজুত ট্যাংকগুলোতে আগুন লাগার পর প্রায় দশ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি বলে বিবিসি ফার্সি জানিয়েছে। আগুনের ধোঁয়ায় তেহরানের আকাশ ঘন কালো হয়ে গেছে এবং দূষণের মাত্রা বেড়ে গেছে।

দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের খোলা জায়গায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সম্ভাব্য অ্যাসিড বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে, যা বৃষ্টির সঙ্গে মিশে বিপজ্জনক অ্যাসিড বৃষ্টি তৈরি করতে পারে।

রেড ক্রিসেন্ট নাগরিকদের পরামর্শ দিয়েছে, এ ধরনের বৃষ্টিতে ত্বক ভিজলে ঘষা না দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে এবং ভেজা কাপড় দ্রুত বদলে বন্ধ ব্যাগে রাখতে।

08 Mar 26 1NOJOR.COM

ইসরাইলি হামলায় তেহরানে তেলের আগুন, অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় সতর্কতা

নিউজ সোর্স

ইসরাইলি হামলায় জ্বলছে ইরানের তেলের ট্যাংক, অ্যাসিড বৃষ্টির আশঙ্কা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৬: ৫৪
ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলোতে লাগা আগুন প্রায় দশ ঘণ্টা পার হওয়ার পরও জ্বলছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি বিভাগ। খবরে বলা হয়েছে, সকাল হওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।