Web Analytics

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রবিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর পৌনে ৩টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়েছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ বিদেশি কূটনীতিকরা। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

দুই দিনের এই সফর শেষে সোমবার রাতেই প্রধানমন্ত্রী চীন সফরে রওনা হবেন।

21 Jun 26 1NOJOR.COM

প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের মালয়েশিয়া সফর শুরু করেছেন

নিউজ সোর্স

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৯: ৪১আপডেট : ২১ জুন ২০২৬, ২১: ১২
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। স্থানীয় সময় রোববার রাত ৮টা ৪৫ ম

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।