Web Analytics

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে গতরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তারা বলেন, গণমাধ্যমের প্রেসের সামনে বিস্ফোরক নিক্ষেপের ঘটনা উদ্বেগজনক এবং এটি সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, তাদের নিরাপত্তা বিঘ্নিত করা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা হতে পারে। কোনো সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য থাকলে যুক্তি, তথ্য ও পাল্টা বক্তব্যের মাধ্যমে জবাব দিতে হবে, ভীতি প্রদর্শনের মাধ্যমে নয় বলেও তারা উল্লেখ করেন।

এবি পার্টি প্রেস, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তদন্তের ভিত্তিতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন এবং সামনের পানের দোকানি রিনা খানম আহত হন; তারা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

27 Oct 26 1NOJOR.COM

আমার দেশ প্রেসের সামনে ককটেল নিক্ষেপে তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি এবি পার্টির

নিউজ সোর্স

আমার দেশ প্রেসের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে গতরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।