Web Analytics

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবার বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ত্রুটি দেখা দেওয়ার পর ৫২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির এ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে। বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটিতে একই ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছিল। মেরামতের পর ২ আগস্ট এটি আবার চালু করা হয়। বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

14 Aug 26 1NOJOR.COM

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট বন্ধ

নিউজ সোর্স

দুঃসহ লোডশেডিংয়ের মধ্যে বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট | আমার দেশ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৭: ৩১আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৭: ৪৫
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারো বন্ধ হয়ে গ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।