রিসোর্টে আগুন, সাগরে ডুবে মৃত্যু: কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা কোথায়
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে গত এক সপ্তাহে অগ্নিকাণ্ড এবং পানিতে ডুবে অন্তত ১৪ জন পর্যটক নিহত হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল মেরিন ড্রাইভের পাশে পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা। সেখানে আগুনে নারী ও শিশুসহ ১০ জন পর্যটক