ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ আটকে যাওয়ার নেপথ্যে
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সম্প্রসারণ প্রকল্পের ম্যানেজমেন্ট কনসালট্যান্টস (পিএমসি) নিয়োগ প্রক্রিয়া বাতিলের নেপথ্যে উঠে এসেছে বহুল বিতর্কিত আইএলএফ-কাণ্ড। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আইএলএফ কনসালট্যান্টসকে নিয়োগ দিতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল।