Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় তেল বিক্রি করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এই আদেশে শুল্কের হার বা কোন দেশগুলো লক্ষ্যবস্তু হবে তা নির্ধারণ করা হয়নি এবং সিদ্ধান্তটি বাণিজ্যমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, কিউবার ওপর চাপ সৃষ্টি করে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থ রক্ষাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

আদেশ অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে শুল্ক আরোপের বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিউবা বা তেল সরবরাহকারী দেশগুলো যদি মার্কিন নিরাপত্তা ও বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নেয়, তবে ট্রাম্প ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকতে পারেন।

১৯৬২ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কিউবা মূলত ভেনেজুয়েলা থেকে তেল কিনে থাকে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে সরিয়ে কার্যত ভেনেজুয়েলার তেল রপ্তানির নিয়ন্ত্রণ নিয়েছে।

30 Jan 26 1NOJOR.COM

কিউবায় তেল বিক্রিকারী দেশগুলোর ওপর শুল্ক প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প

নিউজ সোর্স

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২: ২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২: ৪০
আমার দেশ অনলাইন
কিউবার কাছে তেল বিক্রি করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।