Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ টিম। শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, আরিফ মাইনুদ্দিন ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে, তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই ভুয়া গেজেট সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে প্রতারণা করেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করেন। এছাড়া ১০ ফেব্রুয়ারি তিনি নকল লোগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট প্রচার করেন, যেখানে নিজেকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

22 Mar 26 1NOJOR.COM

ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেফতার ১

নিউজ সোর্স

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৬: ৩২
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ টিম।
শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক দেড়টায় কক্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।