Web Analytics

হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা, ভূমি প্রশাসন ডিজিটাল করা এবং মাঠপর্যায়ে দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।

নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকে আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়। বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন সদস্যরা। অবৈধ দখলদার শনাক্তে জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজামূল্য নির্ধারণ এবং দীর্ঘদিনের ভূমি মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

একই জমির দলিলের বিপরীতে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়া ঠেকাতে ব্যাংকিং ব্যবস্থায় মালিকানা ও বন্ধকতথ্য সমন্বয়ের কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে। কমিটি জমির প্রকৃত বাজারমূল্য, হস্তান্তর মূল্য, ফি ও গেইন ট্যাক্স যৌক্তিক করার সুপারিশ করে। ভূমি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক স্থায়ী প্রশিক্ষণ একাডেমি দ্রুত বাস্তবায়ন এবং ভূমি কার্যালয়গুলোতে দালালমুক্ত সেবা নিশ্চিতের কথাও বলা হয়।

09 Nov 26 1NOJOR.COM

ডিজিটাল ভূমিসেবা ও নিবন্ধন সংস্কারের সুপারিশ সংসদীয় কমিটির

নিউজ সোর্স

ভূমি নিবন্ধন, নামজারি ও কর ব্যবস্থায় সংস্কারের সুপারিশ সংসদীয় কমিটির

হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা, ভূমি প্রশাসন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।