বৃষ্টির বাধায় মাঠেই ভেজা ধান, দুশ্চিন্তায় গোদাগাড়ীর কৃষকরা
মাঠে মাঠে দুলছে পাকা সোনালি ধানের শীষ। পরিশ্রমের পর বরেন্দ্র অঞ্চলের কৃষকদের চোখে এখন কেবলই ফসল ঘরে তোলার স্বপ্ন। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হেমন্তের বৃষ্টি।
যেখানে অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা ও নবান্ন উৎসবে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই