Web Analytics

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালি তত্ত্বাবধান সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে ইউরোপীয় দেশগুলোকে অবহিত করছেন তিনি।

আরাগচি ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে এসব বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা না হলেও ইরান প্রক্রিয়াটিকে শেষ বলে মনে করছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউরোপকে উপেক্ষা করে ইসরাইলের সঙ্গে কাজের দিকে মনোযোগী ছিলেন। ফলে তেহরান এতদিন ইউরোপীয় সরকারগুলোকে যুক্তরাষ্ট্রের অনুসারী হিসেবে দেখলেও, আটলান্টিক বিভাজন গভীর হওয়া এবং ইউরোপীয় অর্থনীতির ওপর চাপ বাড়ায় ইরান এখন ইউরোপকে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির সম্ভাব্য হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।

15 Apr 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ইরান

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ইরানের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২: ১২
যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছেন। ইসলামাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের উচ্চ-সমৃ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।