Web Analytics

বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুধাকর দালেলা। রোববার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম উয়িয়ন-এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দালেলা বাংলাদেশ প্রসঙ্গে বিস্তারিত জানান। সাংবাদিক জানতে চেয়েছিলেন, বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে সম্মেলনে বাংলাদেশের অবস্থান কী ছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে কেউ প্রতিনিধিত্ব করেছেন কি না।

দালেলা বলেন, ব্রিকসের পরিধি সম্প্রসারণ এবং গ্লোবাল সাউথের উন্নয়নশীল অঞ্চলগুলোর কণ্ঠস্বর ও প্রত্যাশা বোঝার উদ্দেশ্যে আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এবং বিমসটেকের মতো আঞ্চলিক জোটের শীর্ষ নেতৃত্ব বা চেয়ারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে আমন্ত্রণ দেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, আউটরিচ পর্বে এসব জোটের প্রতিনিধিদের অংশগ্রহণ উন্নয়নশীল দেশ ও অঞ্চলের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং প্রত্যাশা তুলে ধরা ও বোঝার প্রচেষ্টার অংশ ছিল।

14 Sep 26 1NOJOR.COM

বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকস আউটরিচে বাংলাদেশকে আমন্ত্রণ দেওয়ার কথা জানাল ভারত

নিউজ সোর্স

ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের ব্রিফিংয়ে এলো বাংলাদেশ প্রসঙ্গ

বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুধাকর দালেলা। রোববার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ ব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।