Web Analytics

ভারত ও আরব দেশগুলো একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। শনিবার নয়াদিল্লিতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই আহ্বান জানানো হয়। ১০ বছর বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকেরা এবং আরব লীগের মহাসচিব অংশ নেন। বৈঠক শেষে ‘দিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়।

ঘোষণাপত্রে বলা হয়, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের আলোকে মধ্যপ্রাচ্যে ন্যায্য, বিস্তৃত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দেশগুলো তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এতে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের পাশে শান্তিপূর্ণভাবে বসবাসকারী একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সমর্থন প্রকাশ করা হয়।

ঘোষণাপত্রে ২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি শীর্ষ সম্মেলনে গৃহীত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এর শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া মানবিক ও ত্রাণসহায়তার জন্য টেকসই ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

03 Feb 26 1NOJOR.COM

নয়াদিল্লি বৈঠকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানাল ভারত ও আরব দেশগুলো

নিউজ সোর্স

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ১৪
আমার দেশ অনলাইন
একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে ভারত ও আরব দেশগুলো। শনিবার নয়াদিল্লিতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ