Web Analytics

মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা-সংক্রান্ত এআই প্ল্যাটফর্ম ইউকেজির এক বৈশ্বিক জরিপে জানা গেছে, আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের কারণে বিশ্বজুড়ে করপোরেট দুনিয়ায় প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার বা প্রায় দুই লাখ আট হাজার ৬৫৬ কোটি টাকার উৎপাদনশীলতা ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপে বলা হয়েছে, কর্মীদের কাজে মনোযোগ ধরে রাখা ও অফিসে উপস্থিত রাখা নিয়োগকর্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় এক হাজার ১৭০ কোটি ডলার, আর জার্মানিতে ক্ষতির আশঙ্কা প্রায় ১৩৪ কোটি ডলার।

জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ কর্মী ম্যাচের সময়সূচি অনুযায়ী কাজের রুটিন পরিবর্তনের পরিকল্পনা করছেন। ২৭ শতাংশ কর্মী জানিয়েছেন, তারা দেরিতে অফিসে আসা, আগেভাগে চলে যাওয়া বা অনুপস্থিত থাকার পরিকল্পনা করছেন। প্রায় ১৪ শতাংশ কর্মী ডেস্কে বসেই লুকিয়ে ম্যাচ বা হাইলাইটস দেখবেন বলে স্বীকার করেছেন, আর ১১ শতাংশ কর্মী খেলার রাতে মদ্যপানের পরের দিন অফিসে কাজ করার পরিকল্পনা করছেন।

জরিপে আরও দেখা গেছে, ৪২ শতাংশ ব্যবস্থাপক খেলা দেখার জন্য ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন এবং ৪৫ শতাংশ ব্যবস্থাপক নিজেদের সুবিধামতো কাজের সময় পরিবর্তনের চিন্তা করছেন। গবেষণাটি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় আট হাজার কর্মীর মতামতের ভিত্তিতে করা হয়েছে।

04 Jun 26 1NOJOR.COM

বিশ্বকাপে বিশ্বজুড়ে দুই লাখ কোটি টাকার উৎপাদন ক্ষতির আশঙ্কা

নিউজ সোর্স

বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতির শঙ্কা | আমার দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫: ০০
দোরগোড়ায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। তবে ক্রীড়াপ্রেমীদের এই আনন্দ করপোরেট দুনিয়া ও নিয়োগকর্তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।