Web Analytics

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল ও চীনের সমালোচক জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২৫ সালের ডিসেম্বরে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার আদালত সংক্ষিপ্ত রায়ে জানায়, লাইয়ের গুরুতর অপরাধমূলক আচরণ বিবেচনা করে এই সাজা নির্ধারণ করা হয়েছে। তিনি ২০২০ সাল থেকে কারাগারে আছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা জানতে চাইলে তার আইনজীবী রবার্ট প্যাং কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

জিমি লাই ২০১৯ সালে হংকংজুড়ে ছড়িয়ে পড়া গণতন্ত্রপন্থি বিক্ষোভের অন্যতম নেতা ছিলেন। সেই বিক্ষোভের পর বেইজিং শহরের স্থিতিশীলতার জন্য জাতীয় নিরাপত্তা আইন (এনএসএল) প্রণয়ন করে। তবে সমালোচকদের মতে, এই আইন ভিন্নমত দমন করেছে এবং লাইয়ের মতো বহু আন্দোলনকারীকে কারাগারে পাঠিয়েছে। ২০২০ সালের শেষ দিকে এই আইনে জিমি লাইকে গ্রেপ্তার করা হয়।

এই রায় হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ ও গণতন্ত্রপন্থি আন্দোলনের ওপর এর প্রভাবকে আরও স্পষ্ট করেছে।

09 Feb 26 1NOJOR.COM

হংকং আদালতে জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

নিউজ সোর্স

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ০৫
আমার দেশ অনলাইন
হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল ও চীনের সমালোচক জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২৫ সালের ডিসেম্বরে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে ল