Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯ নভেম্বর রাতে হলটিতে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপাচার্য কমিটি গঠন করেছেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম কমিটির আহ্বায়ক। সদস্য হিসেবে রয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ নাইম ফারুকী।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে দেবজয় সরকারকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তিনি অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সদস্য ছিলেন। ঘটনার প্রতিবাদে হল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন। তদন্ত কমিটি গঠনের আশ্বাস ও ছাত্রদলের দুঃখ প্রকাশের পর প্রায় চার ঘণ্টার উত্তেজনা শান্ত হয়।

21 Nov 26 1NOJOR.COM

সোহরাওয়ার্দী হলে মারধরের অভিযোগ তদন্তে রাবির পাঁচ সদস্যের কমিটি

নিউজ সোর্স

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার ব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।