Web Analytics

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় আহত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের দেখতে শনিবার ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাসপাতালে তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া আহত হন। পরদিন গোপালগঞ্জে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন।

28 Nov 26 1NOJOR.COM

আইনশৃঙ্খলা দায়িত্বে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ সোর্স

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে শনিবার ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্র

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।