Web Analytics

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপোডিক বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি করবেন এবং জরুরি চিকিৎসা কার্যক্রম সমন্বয় করবেন। কার্যালয়ের অভ্যন্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ডা. আমান উল্লাহ অতীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীকে অবিরাম চিকিৎসাসেবা দিয়েছেন। প্রচারবিমুখ এই চিকিৎসক প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত।

23 Feb 26 1NOJOR.COM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ

নিউজ সোর্স

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ০৬
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক ডা. শ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।