Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়কের জন্য অধিগ্রহণ করা জমির টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা প্রকৃত জমির মালিকদের অধিগ্রহণের টাকা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা হয়রানি ও অনৈতিকভাবে টাকা দাবি বন্ধ করা এবং চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনের ব্যানারে মোবারক, হৃদয়, মকবুল, কবির, ইব্রাহিম ও আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করে হয়রানি বন্ধের দাবি করা হয়।

ভুক্তভোগী সোহেল মিয়া, ফারুক মিয়া, মঞ্জুরুল ও লিটন মিয়া বলেন, অধিগ্রহণের টাকা জমির প্রকৃত মালিকদের প্রাপ্য। তাঁদের দাবি, টাকা পেতে যেন মালিকেরা ভয়ভীতি, চাপ বা জটিলতার মুখে না পড়েন। অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া গেলে চাঁদাবাজি বা হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

01 Sep 26 1NOJOR.COM

গাজীপুরে অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানির অভিযোগে তদন্তের দাবি

নিউজ সোর্স

জমি যার, টাকা তার—অধিগ্রহণের টাকা পেতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।