Web Analytics

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপন কুমার গোস্বামীকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ বা মনোনয়নের সুপারিশ করেছেন। তিনি গত ২২ জুন অর্থমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, স্বপন কুমার গোস্বামী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে তিনি যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাত তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংকিং নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক নেতৃত্বে তাঁর অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে বলা হয়, সুশাসন, নিয়ন্ত্রক কাঠামো, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি জোরদারে তাঁর অভিজ্ঞতা ভূমিকা রাখতে পারে। দুলু বলেন, স্বপন তাঁর এলাকার ভোটার হওয়ায় তিনি চিঠি দিয়েছেন।

27 Aug 26 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর করার সুপারিশ দুলুর

নিউজ সোর্স

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপন কুমার গোস্বামীকে নিয়োগ বা মনোনয়নের সুপারিশ করেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে তার নিয়োগের বিষয়টি সদয় বিবেচনা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।