Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত হয়েছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস। দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, দুই নেতা বিশেষ করে চীনের কাছে ইরানের তেল বিক্রির বিষয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগে একমত হয়েছেন।

তবে এই লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। নেতানিয়াহু মনে করেন, ইরানের সঙ্গে নির্ভরযোগ্য কোনো চুক্তি সম্ভব নয় এবং চুক্তি হলেও তা লঙ্ঘিত হবে। অন্যদিকে ট্রাম্প বিশ্বাস করেন, ইরানের সঙ্গে চুক্তি করা সম্ভব। কর্মকর্তারা জানান, ওয়াশিংটন পরমাণু ইস্যুতে আলোচনা ও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে, যাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প হিসেবে হামলার সুযোগ থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের তেলের ৮০ শতাংশেরও বেশি রপ্তানি যায় চীনে। ফলে চীন তেল কেনা কমালে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

15 Feb 26 1NOJOR.COM

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্প–নেতানিয়াহুর ঐকমত্য, চীনে তেল বিক্রি প্রধান লক্ষ্য

নিউজ সোর্স

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত ট্রাম্প-নেতানিয়াহু | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৩
আমার দেশ অনলাইন
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই মার্কিন কর্মকর্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।