Web Analytics

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন, তার ছেলে উজ্জ্বল মিয়া ও সহিদুল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী, তার স্ত্রী স্বরূপা খাতুন ও নূর হোসেনের স্ত্রী রেহেনা খাতুন। প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নিহত আশ্রাব আলী ও আসামিরা প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আশ্রাব আলীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান।

28 Apr 26 1NOJOR.COM

জমি বিরোধে কৃষক হত্যা মামলায় ময়মনসিংহে ছয়জনের দণ্ড ঘোষণা

নিউজ সোর্স

কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন | আমার দেশ

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৮: ০১
ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।