Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনির মৃত্যুর ঘটনাকে তিনি ‘শাহাদাত বরণ’ হিসেবে উল্লেখ করে রোববার ফেসবুক পোস্টে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান।

তিনি লেখেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তাহলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে বিপন্ন করবে।

শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সংযম প্রদর্শন ও কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

01 Mar 26 1NOJOR.COM

খামেনির মৃত্যুতে শোক জানিয়ে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জামায়াত আমিরের

নিউজ সোর্স

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৪: ৩২আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৪: ৪৮
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার ফেসবুক পোস্টে তিন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।